সর্দার সরোবর সেচ প্রকল্প কোথায় অবস্থিত?| ভূগোল |GK Marg

সর্দার সরোবর সেচ প্রকল্প কোথায় অবস্থিত?| ভূগোল |GK Marg

সর্দার সরোবর সেচ প্রকল্প কোথায় অবস্থিত?| ভূগোল |GK Marg

১. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কী - দার্জিলিংয়ের সিদ্রাপং।

২. ভারতের সবথেকে বেশি জনঘন্ব বিশিষ্ট রাজ্য কোনটি - বিহার।

৩. ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্ল কোনটি - পালামৌর খনি অঞ্চল।

৪. “সরদার সরোবর সেচ প্রকল্প” ভারতের কোন রাজ্যে অবস্থিত? - গুজরাটে।

৫. আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? - সবরমতি।

৬. তুলা চাষের জন্য কোন মাটি সবথেকে উপযুক্ত বলে বিবেচিত হয় - কালো মাটি।

৭. 'জাখম বাঁধ' ভারতের কোন রাজ্যে আছে? - রাজন্থান।

৮. কোন দ্বীপ বিষুবরেখার সবথেকে কাছে - গ্রেট নিকোবর।

৯. খাসি ও গারো ভারতের কোন রাজ্যের ভাষা - মেঘালয়।

১০. ভারতের দৈনিক আবহাওয়ার মানচিত্র কোথায় তৈরি ও মুদ্রিত হয় - পুণে (ডেটা সেন্টার অফ ইন্ডিয়া মেটেওরোলজিকাল ডিপার্টমেন্ট)

জাখম বাঁধ 

জাখম বাঁধ টি ভারতের রাজস্থান রাজ্যের প্রতাপগড় জেলায় অবস্থিত। এই বাঁধটি প্রতাপগড় তহসিলের অনুপপুরা গ্রামে অবস্থিত। এই বাঁধটি ধারিয়াওয়াদ থেকে ৩২ কিমি এবং প্রতাপগড় শহর থেকে ৩৫ কিমি দূরে অবস্থিত। বাঁধটি এলাকার একটি প্রধান সেচ প্রকল্প। এই বাঁধটি জখম নদীর উপর নির্মিত হয়েছে। এই বাঁধটি ছোটি সদরীসুব বিভাগের একটি ছোট গ্রাম জখামিয়া থেকে উৎপন্ন হয়েছে । জাখম বাঁধের ভিত্তি ১৪ই মে ১৯৬৮ সালে। তৎকালীন মুখ্যমন্ত্রী মোহন লাল সুখাদিয়া এই বাঁধটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন।তবে বাঁধের প্রকৃত নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৬৯-৭০ সালে । বাঁধটি সম্পন্ন হয়েছিল ১৯৮৬ সালে। কিন্তু এই সেচ প্রকল্পটি শেষ হতে আরও বারো বছর সময় লেগেছিল। অবশেষে বাঁধটির সম্পূর্ণ কাজ শুরু হয়েছিল ২০০০ সালের মার্চ মাসে।

"সর্দার সরোবর সেচ প্রকল্প" 

"সর্দার সরোবর সেচ প্রকল্প" -টি গড়ে উঠেছে নর্মদা নদীর ওপর। "সর্দার সরোবর সেচ প্রকল্প" -টি অন্যভাবে "সর্দার সরোবর বাঁধ" হিসাবেও পরিচিত। এটি হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী বাঁধ। এই নদী বাঁধটি নর্মদা নদীর উপরে ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। এটি গুজরাটের শোনগড়, নবগাও অঞ্চলে নির্মিত হয়েছে। ভারতের চারটি অঙ্গরাজ্য যথা গুজরাট , মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান এই বাঁধ থেকে সরবরাহকৃত জল ও বিদ্যুৎ-এর সুবিধা ভোগ করে। 

১৯৬১ সালের ৫ই এপ্রিল প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরু এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পটির রূপায়ণ শুরু হয় ১৯৭৯ সালে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। এটি ছিল একটি উন্নয়ন পরিকল্পনার অংশ। "সর্দার সরোবর সেচ প্রকল্প" -টি বাস্তবায়িত হয় ২০১৭ সালের ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা উদ্বোধনের মাধ্যমে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ