ভারতীয় সংবিধান রচনার প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা (পর্ব – ১)
একটি দেশের সকল নাগরিকের মৌলিক অধিকার, সার্বভৌমত্ব, ও সেই দেশের সূষ্ঠ শাসন পরিচালনার উদ্দেশ্যে দেশের সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ হল তেমনই একটি স্বাধীন ও সার্বভৌমিক দেস।তবে ভারতের এই সংবিধান কোনও আকস্মিক ঘটনার উদয় নয়। ১৯২২ সালে গাম্খিজি প্রথম সুস্পষ্টভাবে সংবিধান রচনার দাবি তুলেছিলেন। ১৯২৩ সালে মানবে্দ্রনাথ রায় সর্বপ্রথম ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ভারতের সংবিধানে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে এবং সেই সঙ্গে সকল নাগরিকের জন্য ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা ও সৌভাত্রিত্ববোধ সুনিশ্চিত করার কথাও সংবিধানে ঘোষিত হয়েছে।
সংবিধান রচনার প্রেক্ষাপট : ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতে ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে। লন্ডনে ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে কোম্পানি জয়লাভ করে। ধীরে ধীরে সমগ্র ভারতে কোম্পানি তার কর্তৃত্ব কায়েমে উদ্যোগী হয়। ১৭৬৫ সালে কোম্পানি বাংলা, বিহার ও উড়িয্যার দেওয়ানি লাভ করে।
ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয়, ফলস্বরূপ ব্রিটিশ পার্লামেন্ট বিভিন্ন আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয়। এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কয়েকটি আইন হল-_১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট (নিয়ন্ত্রণকারী আইন),; পিটের আইন ব্যাবস্থা, (১৭৮৪); এবং প্রতি ২০ বছর অন্তর সংশোধিত সনদ আইন (১৭৯৩, ১৭১৩, ১৭৩৩, ১৭৫৩) প্রভৃতি । এদিকে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন স্থায়ী হয়েছিল ১৭৫৭ সাল থেকে ১৮৫৮ সাল পর্যন্ত ।
সংবিধানের প্রয়োজনীয়তা: ১৮৫৭ সালে মহাবিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ সরকার ভারত শাসনের দায়িত্ব নিজ হস্তে তুলে নেয়। শাসনকার্যের সুবিধার জন্য তৎকালীন সময়ে ব্রিটিশ সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ ভারতশাসন আইন পাস করে, যেমন-_ ভারতশাসন আইন ১৮৫৮, ১৮৯২, ১৯০৯, ১৯১৯ ও ১৯৩৫ প্রভৃতি ৷
অন্যদিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম সক্রিয় কর্মী, মোতিলাল নেহরু ১৯২৮ সালে সংবিধান রচনার উদ্দেশ্যে একটি খসড়া প্রস্তাব উখথাপন করেন, যা নেহরু রিপোর্ট নামে পরিচিত। ভারতীয়রা সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি জোরদার করতে থাকে।
ভারতবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে ১৯৪৬ সালে গণপরিষদ গঠিত হয়। ১৯৪৭ সালে গণপরিষদ সংবিধান রচনার জন্য খসড়া কমিটি তৈরি করে। এই কমিটির সভাপতি ছিলেন আম্বেদকর। সংবিধান রচনা করতে খসড়া কমিটির সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৭ দিন। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয়। সর্বোপরি, ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতীয় সংবিধান সকল দেশবাসীর উদ্দ্যেসে কার্যকরী হয়।


0 মন্তব্যসমূহ