অন্ধকূপ হত্যা কি? কত সালে অন্ধকূপ হত্যা সংঘটিত হয়েছিল?
১. 'অন্ধকূপ হত্যাকাণ্ড ঘটনাটিকে প্রচার করেন কে? - হলওয়েল (সিরাজদৌল্লাকে কলফ্কিত করার জন্য এই ঘটনাটি প্রচারিত হয়েছিল)।
২. ‘এলাহবাদের সন্ধি’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? – রবার্ট ক্লাইভ ও অযোধ্যার নবাব।
৩. কোন বৈদেশিক পর্যটক, ভারতীয় রঞ্জন শিল্পের নৈপুণ্য দেখে মুগ্ধ হয়েছিলেন - এডওয়ার্ড টেরী।
৪. 'বাউর্জু বাওড়া" কে ছিলেন - আকবরের দরবারের অন্যতম গায়ক।
৫. মোগল যুগের ২ জন মারাঠি "সাহিত্যসেবীর নাম লিখুন - রামদাস ও তুকারাম।
৬. “ইবাদৎ-খানা”, কে প্রতিষ্ঠা করেন -সম্রাট আকবর (এটি তার প্রতিষ্ঠিত ধর্ম সভাগৃহের নাম)।
৭. মহম্মদ বিন তুঘলকের প্রবর্তিত মু্াটির নাম কী - দোকানি ( মোহম্মদ বিনতুঘলকের শাসনকালে দেশে সোনা ও রুপোর অভাব দেখা যায়। এজন্য তিনি চিনের কুবলাই খানের অনুকরণে 'তামার মুদ্রার’ প্রচলন করেন)।
৮. তামলিপ্ত জাতীয় সরকার কত সাল পর্যন্ত কার্যকর ছিল -১৯৪৪।
৯. ভারতে, ইংরিজি শিক্ষা কার আমলে চালু হয় - লর্ড বেন্টিক।
১০. বিপিনবিহারী গঙ্গোপাধ্যায় কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন - আত্নোন্নতি সমিতি।
এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ১৭৬৫ সালের ১৬ আগস্ট।
অন্ধকূপ হত্যা কি?
অন্ধকূপ হত্যা একটি বহুল প্রচারিত সেনা হত্যাকাণ্ড। ঘটনাটি ঘটেছিল ব্রিটিশ আমলে কলকাতায়। নবাব সিরাজদৌল্লার শাসনকালে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত ফোর্ট উইলিয়াম দুর্গের অভ্যন্তরে জানালাবিহীন ক্ষুদ্রাকৃতির একটি কামরায় ১৭৫৬ খ্রিষ্টাব্দের ২০শে জুন তারিখে ১৪৬ ইংরেজকে কারারুদ্ধ করা হয়েছিল। সেখানে অমানবিক পরিবেশের সৃষ্টি হওয়ায় এক রাতের মধ্যে ১২৩ জনের মৃত্যু ঘটে। সমগ্র কাহিনীটি বর্ণনা করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর এক কর্মচারী। পরবর্তীতে জানা যায় যে তিনি ছিলেন এক ইংরেজ সেনাপতি, জন যেফানিয়াহ হলওয়েল (জন্মঃ ১৭১১- মৃত্যুঃ১৭৯৭ খ্রিষ্টাব্দ) এবং তিনি তার লিখিত ইন্ডিয়া ফ্যাক্টস্ নামক গ্রন্থে এই হত্যাকাণ্ডের ঘটনাটি বর্ণনা করেন। হলওয়েল নিজেকে বেঁচে যাওয়া বন্দীদের মধ্যে একজন বলে দাবীও করেন। এবং পরবর্তীতে নিহতদের স্মরণে দুর্গের পূর্বদ্বারের সম্মুখভাগে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।অবশ্য ওই স্মৃতিস্তম্ভ লর্ড হেস্টিংস ১৮১৮ খ্রিষ্টাব্দে ভেঙ্গে ফেলেন।


0 মন্তব্যসমূহ